যাত্রাবাড়ী চৌরাস্তায় একাধিক ককটেল বিস্ফোরণ

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।যাত্রাবাড়ী

2026-09-19T20:47:24+00:00
2026-09-19T20:47:24+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
যাত্রাবাড়ী চৌরাস্তায় একাধিক ককটেল বিস্ফোরণ
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৭ পিএম 
ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

তবে তাৎক্ষণিকভাবে কতটি ককটেল বিস্ফোরিত হয়েছে বা এতে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি ওসি।

মোহাম্মদ রাজু বলেন, ‘যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা কাজ করছি। পরে বিস্তারিত জানানো হবে।’

ঘটনার বিস্তারিত কারণ ও সংশ্লিষ্টদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: