সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বনানী সামরিক কবরস্থানে মাহবুব আলী খানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবিরসহ সংস্থাটির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বাদ জোহর ডিএনসিসির কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।