মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে মো. শুরুজ শেখ (৪০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু

2026-08-05T18:33:57+00:00
2026-08-05T18:33:57+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
রাজধানী
মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
অনলাইন ডেস্ক
বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৬:৩৩ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে মো. শুরুজ শেখ (৪০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। 

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সহকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, ‘স্বপ্নশৈলী’ নামে নির্মাণাধীন ১০ তলা ভবনের তৃতীয় তলায় পানি দেওয়ার কাজ করছিলেন শুরুজ শেখ। এ সময় হঠাৎ পা পিছলে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিহত শুরুজ শেখ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাজুয়ার টেক গ্রামের মৃত বাদরী শেখের ছেলে। তিনি কর্মস্থল হিসেবে ওই নির্মাণাধীন ভবনেই বসবাস করতেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: