সোমবার রাজধানীর যেসব শপিংমল ও মার্কেট বন্ধ

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

প্রয়োজনের তাগিদে প্রতিনিয়তই ঢাকাবাসীকে কেনাকাটার জন্য ছুটতে হয় শহরের নানা প্রান্তের কেনাকাটার কেন্দ্রগুলোতে। তবে সপ্তাহে নির্দিষ্ট দিনে রাজধানীর বিভিন্ন এলাকার

2026-08-03T11:23:08+00:00
2026-08-03T11:23:56+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
সোমবার রাজধানীর যেসব শপিংমল ও মার্কেট বন্ধ
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১:২৩ এএম  আপডেট: ০৩.০৮.২০২৬ ১১:২৩ এএম
সংগৃহীত ছবি

প্রয়োজনের তাগিদে প্রতিনিয়তই ঢাকাবাসীকে কেনাকাটার জন্য ছুটতে হয় শহরের নানা প্রান্তের কেনাকাটার কেন্দ্রগুলোতে। তবে সপ্তাহে নির্দিষ্ট দিনে রাজধানীর বিভিন্ন এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠান ও মার্কেটগুলো বন্ধ রাখা হয়। পূর্বপ্রস্তুতি না থাকলে কেনাকাটায় বেরিয়ে হঠাৎ এই সাময়িক সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষকে অনাকাঙ্ক্ষিত ভোগান্তির মুখে পড়তে হয়।

তাই কেনাকাটার উদ্দেশ্যে বাসা থেকে রওনা হওয়ার আগে নিশ্চিত হয়ে নেওয়া প্রয়োজন, সোমবার (৩ আগস্ট) শহরের কোন কোন অঞ্চলের শপিংমল ও কেনাকাটার দোকান বন্ধ থাকছে।


যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।


যেসব এলাকার নির্দিষ্ট শপিংমল ও দোকানপাট বন্ধ

আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট, রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার এবং মেরাদিয়া বাজার।



Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: