কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে?-কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন

কক্সবাজার সংবাদদাতা

সারাদেশ

বাংলাদেশের মানুষ কখনও আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, কিসের হাসিনা, তার

2026-08-07T16:36:52+00:00
2026-08-07T16:36:52+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে?-কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন
কক্সবাজার সংবাদদাতা
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:৩৬ পিএম 
কক্সবাজার হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সংগৃহীত ছবি
বাংলাদেশের মানুষ কখনও আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে, বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। বাংলাদেশের মানুষ কখনোই তাদের এসব রাজনীতি গ্রহণ করবে না।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজারে ৫০০ শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্রসম্পদ ও সমুদ্রবন্দরকে কার্যকরভাবে কাজে লাগাতে পারলে দেশের রাজস্ব আয় উল্লেখযোগ্য হারে বাড়বে। নীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।

সালাউদ্দিন আহমেদ বলেন, কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো গেলে জাতীয় অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখা সম্ভব। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে ইচ্ছেমতো বিভিন্ন এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়েছিল। পর্যটন বিকাশের স্বার্থে সেসব এলাকা জরিপের মাধ্যমে পুনর্বিবেচনার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু উঁচু ভবন নির্মাণ করলেই পর্যটনের উন্নয়ন হয় না। প্রকৃতির ভারসাম্য রক্ষা করে পরিকল্পিতভাবে পর্যটন অবকাঠামো গড়ে তুলতে হবে এবং কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বব্যাপী তুলে ধরতে হবে।

তিনি আরও জানান, কক্সবাজারকে কেন্দ্র করে উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সরকার একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এটি বাস্তবায়িত হলে সামুদ্রিক শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

অনুষ্ঠানে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্নাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: