বাগেরহাটের কচুয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

বাগেরহাট সংবাদদাতা

সারাদেশ

বাগেরহাটের কচুয়া উপজেলার চান্দেরকোলা গ্রামে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মাথায় আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড

2026-08-04T16:04:16+00:00
2026-08-04T16:04:16+00:00
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ৫ আগস্ট ২০২৬
সারাদেশ
বাগেরহাটের কচুয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ
বাগেরহাট সংবাদদাতা
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:০৪ পিএম 
বাগেরহাটের কচুয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ
বাগেরহাটের কচুয়া উপজেলার চান্দেরকোলা গ্রামে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মাথায় আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার (২৫), তার মা মনিরা বেগম এবং নানী সানজিদা বেগম। সানজিদা বেগমের বাড়ি বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় বলে জানা গেছে।

ঘটনাস্থলে থাকা কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদ হাসান জানান, প্রতিবেশী কয়েকজন নারী প্রথমে বাড়ির বারান্দায় এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে অন্যদের খবর দেন। পরে ঘরের ভেতরে প্রবেশ করে আহাদ হাওলাদার ও মনিরা বেগমের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, দুই থেকে তিন দিন আগে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। বাড়িটি কিছুটা নির্জন এলাকায় হওয়ায় এবং প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি টের না পাওয়ায় ঘটনাটি পরে প্রকাশ্যে আসে।

ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের মাথায় আঘাতের চিহ্ন থাকায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: