পরকীয়ার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ঘিরে তোলপাড়

নেত্রকোণা সংবাদদাতা

সারাদেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে পরকীয়ার অভিযোগে স্থানীয়দের আটকের ঘটনায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ

2026-08-04T17:36:59+00:00
2026-08-04T17:36:59+00:00
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ৫ আগস্ট ২০২৬
সারাদেশ
পরকীয়ার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ঘিরে তোলপাড়
নেত্রকোণা সংবাদদাতা
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে পরকীয়ার অভিযোগে স্থানীয়দের আটকের ঘটনায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে সংঘটিত এ ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে স্থানীয় সালিশে উপস্থিত থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২ আগস্ট) রাতে দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নন্দুরা এলাকায় রিপন মিয়াকে আটক করেন স্থানীয়রা। পরে ইউনিয়নের একটি রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সালিশে তাকে ৫ লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ রয়েছে, বিবাহিত রিপন মিয়া পাশের গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছিলেন। কিশোরীর পরিবারের দাবি, আর্থিক প্রলোভনের মাধ্যমে ওই সম্পর্ক গড়ে তোলা হয়। এছাড়া স্থানীয়দের অভিযোগ, বিষয়টি ধামাচাপা দিতে অর্থ দেওয়ারও চেষ্টা করেছিলেন তিনি।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে অভিযোগের বিষয়ে রিপন মিয়ার বক্তব্যও জানা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০১৬ সালে ফেসবুকে কনটেন্ট নির্মাতা হিসেবে যাত্রা শুরু করা রিপন মিয়া তার সহজ-সরল উপস্থাপনা এবং ভাইরাল সংলাপের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি লাভ করেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: