চার বিয়ের পরও অন্য নারীর ঘরে ধরা জামায়াত সমর্থক

পঞ্চগড় সংবাদদাতা

সারাদেশ

পঞ্চগড়ে এক নারীর ঘর থেকে স্থানীয়দের হাতে আটক হয়ে পুলিশের কাছে সোপর্দ হয়েছেন জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত জহিরুল ইসলাম (৪২)।

2026-08-04T17:54:11+00:00
2026-08-04T17:54:11+00:00
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ৫ আগস্ট ২০২৬
সারাদেশ
চার বিয়ের পরও অন্য নারীর ঘরে ধরা জামায়াত সমর্থক
পঞ্চগড় সংবাদদাতা
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
পঞ্চগড়ে এক নারীর ঘর থেকে স্থানীয়দের হাতে আটক হয়ে পুলিশের কাছে সোপর্দ হয়েছেন জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত জহিরুল ইসলাম (৪২)। সোমবার (৩ আগস্ট) গভীর রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর স্বামী ঢাকায় কর্মরত থাকার সুযোগে জহিরুল ইসলামের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। সোমবার রাতে স্থানীয়রা ওই নারীর ঘরে জহিরুলকে দেখতে পেয়ে তাকে আটক করে রশি দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও উত্তেজিত জনতার কারণে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করতে পারেনি। পরে মঙ্গলবার সকালে পুলিশ ওই নারী ও জহিরুলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের ভাষ্য, জহিরুল ইসলাম আগে তিনবার বিবাহবিচ্ছেদ করেছেন এবং বর্তমানে চতুর্থ স্ত্রীর সঙ্গে সংসার করছেন। তার স্বজনদের দাবি, তিনি একসময় যুব জাগপার নেতৃত্বে ছিলেন এবং সম্প্রতি জামায়াতে যোগ দেওয়ার চেষ্টা করছিলেন।

তবে পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন বলেন, জহিরুল ইসলাম দলের সদস্য নন। তিনি বলেন, সমর্থক যে কেউ দাবি করতে পারেন, কিন্তু তিনি জামায়াতের সদস্য নন। তাই তাকে নিয়ে দলের কোনো সংশ্লিষ্টতা নেই।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, নারীসহ ওই ব্যক্তিকে থানায় আনা হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: