চট্টগ্রামে প্যাডেল রিকশার বদলে আসছে লিথিয়াম ই-রিকশা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর পরিবহন ব্যবস্থাকে আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও পরিবেশবান্ধব করতে ধাপে ধাপে প্যাডেলচালিত রিকশা তুলে দিয়ে লিথিয়াম ব্যাটারিচালিত ই-রিকশা চালুর সিদ্ধান্ত

2026-08-04T15:59:08+00:00
2026-08-04T15:59:08+00:00
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ৫ আগস্ট ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে প্যাডেল রিকশার বদলে আসছে লিথিয়াম ই-রিকশা
চট্টগ্রাম ব্যুরো
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৩:৫৯ পিএম 
চট্টগ্রামে প্যাডেল রিকশার বদলে আসছে লিথিয়াম ই-রিকশা
চট্টগ্রাম নগরীর পরিবহন ব্যবস্থাকে আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও পরিবেশবান্ধব করতে ধাপে ধাপে প্যাডেলচালিত রিকশা তুলে দিয়ে লিথিয়াম ব্যাটারিচালিত ই-রিকশা চালুর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। তবে কেবল নিবন্ধিত এবং নিয়মিত লাইসেন্স নবায়ন করা প্যাডেল রিকশার মালিকরাই নতুন ই-রিকশার লাইসেন্স পাওয়ার সুযোগ পাবেন।

সোমবার (৩ আগস্ট) নগর ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগর রিকশাচালক মালিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র বলেন, নগরীর যানবাহন ব্যবস্থাকে আরও কার্যকর ও পরিবেশবান্ধব করতে পর্যায়ক্রমে প্যাডেলচালিত রিকশার পরিবর্তে লিথিয়াম ব্যাটারিচালিত ই-রিকশা চালু করা হবে। তিনি রিকশা মালিকদের দ্রুত নিবন্ধন ও লাইসেন্স নবায়নের আহ্বান জানিয়ে বলেন, নিবন্ধনবিহীন বা নবায়ন না করা রিকশা এই সুবিধার আওতায় আসবে না।

তিনি জানান, বর্তমানে চট্টগ্রাম নগরীতে প্রায় ৭০ হাজার রিকশার লাইসেন্স থাকলেও মাত্র ২৫ হাজারের লাইসেন্স নবায়ন করা হয়েছে। বাকি প্রায় ৪৫ হাজার মালিককে দ্রুত নবায়ন সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

মেয়র আরও জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী দুটি প্যাডেলচালিত রিকশার বিপরীতে একটি লিথিয়াম ব্যাটারিচালিত ই-রিকশার লাইসেন্স দেওয়া হবে। এতে রিকশার সংখ্যা নিয়ন্ত্রণে আসবে, যানজট কমবে এবং নগরীতে একটি আধুনিক ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চসিকের তথ্যমতে, লিথিয়াম ব্যাটারিচালিত ই-রিকশা প্রচলিত লেড-অ্যাসিড ব্যাটারিচালিত যানবাহনের তুলনায় অধিক টেকসই, হালকা, দ্রুত চার্জযোগ্য এবং কম রক্ষণাবেক্ষণ ব্যয়সম্পন্ন। একবার চার্জে বেশি দূরত্ব অতিক্রমের পাশাপাশি এসব ব্যাটারির আয়ুষ্কালও তুলনামূলক বেশি।

সভায় চট্টগ্রাম মহানগর রিকশাচালক মালিক ঐক্য পরিষদের সভাপতি আবদুল কাদের মজুমদার, সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: