জনপ্রিয়তা পাচ্ছে ফরাজী হাসপাতালের মাসিক ফ্রি মেডিকেল ক্যাম্প

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

রাজধানীর বনশ্রী এলাকায় সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ফরাজী হাসপাতাল লিমিটেডের উদ্যোগে আয়োজিত মাসিক ফ্রি মেডিকেল ক্যাম্প দিন দিন

2026-08-01T18:18:41+00:00
2026-08-01T18:18:41+00:00
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ২ আগস্ট ২০২৬
রাজধানী
জনপ্রিয়তা পাচ্ছে ফরাজী হাসপাতালের মাসিক ফ্রি মেডিকেল ক্যাম্প
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:১৮ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর বনশ্রী এলাকায় সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ফরাজী হাসপাতাল লিমিটেডের উদ্যোগে আয়োজিত মাসিক ফ্রি মেডিকেল ক্যাম্প দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। শনিবার (১ আগস্ট) হাসপাতালের বনশ্রী প্রধান শাখার সামনে আয়োজিত ক্যাম্পে সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ‘সুস্বাস্থ্য সবার অধিকার’—এই প্রত্যয় থেকে গত ৪ জুলাই ২০২৬ থেকে প্রতি মাসের প্রথম শনিবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এই ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ (ব্লাড প্রেসার) পরিমাপ, ওজন নির্ণয় এবং অভিজ্ঞ চিকিৎসকদের স্বাস্থ্যপরামর্শ দেওয়া হয়।

হাসপাতালের পক্ষ থেকে আরও জানানো হয়, আর্থিক সামর্থ্যের অভাবে কেউ যেন প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মানবিক এই কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক সাড়া মিলছে।

ক্যাম্পে সেবা নিতে আসা বনশ্রী ই ব্লকের বাসিন্দা ড. মাহবুব হাসান বলেন, ফরাজী হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। মাসে অন্তত একবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ সাধারণ মানুষের জন্য অনেক উপকারী। এমন উদ্যোগ অন্য প্রতিষ্ঠানগুলোর জন্যও অনুকরণীয় হতে পারে।

ফরাজী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোকতার হোসেন বলেন, “স্বাস্থ্যসেবাকে আমরা ব্যবসা নয়, মানবসেবার অংশ হিসেবে দেখি। তাই সাধারণ মানুষের জন্য নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি। প্রতিমাসেই বিপুল সংখ্যক মানুষ এই সেবা গ্রহণ করছেন। ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এ কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।”

স্থানীয়দের মতে, নিয়মিত এই ধরনের ফ্রি স্বাস্থ্যসেবা কর্মসূচি একদিকে যেমন মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াচ্ছে, অন্যদিকে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত ও চিকিৎসা গ্রহণের সুযোগও তৈরি করছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: