ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক

রাজধানী

ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-১০। অভিযানে ইয়াবা তৈরির কাঁচামাল, যন্ত্রপাতি ও প্রস্তুত ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা

2026-07-31T19:00:27+00:00
2026-07-31T19:00:27+00:00
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ১ আগস্ট ২০২৬
রাজধানী
ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার ৪
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৭:০০ পিএম 
ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার ৪
ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-১০। অভিযানে ইয়াবা তৈরির কাঁচামাল, যন্ত্রপাতি ও প্রস্তুত ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ইয়াবা উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িত এবং জিজ্ঞাসাবাদে রাজধানীতে আরও কারখানা থাকার তথ্য মিলেছে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে কেরানীগঞ্জের মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় অভিযান চালিয়ে মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মো. আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) ও সোনিয়া (৩০) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, অভিযানে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা, ইয়াবা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের পাউডারজাতীয় কাঁচামাল, উৎপাদন যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়েছে।

র‌্যাবের ভাষ্য, জব্দ করা কাঁচামালগুলো সাধারণত বৈধ শিল্পকারখানায় ব্যবহৃত হলেও অভিযুক্তরা সেগুলো ব্যবহার করে ইয়াবা উৎপাদনের পদ্ধতি তৈরি করেছিল। কাঁচামালের উৎস ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে গ্রেপ্তারদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেপ্তার আলমগীরের বিরুদ্ধে ঢাকার রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রায় দুই বছর ধরে এই কার্যক্রম চালিয়ে আসার কথা স্বীকার করেছে বলে দাবি র‌্যাবের।

র‌্যাবের দাবি, চক্রটি কামরাঙ্গীরচর, পুরান ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় মাদকের নেটওয়ার্ক পরিচালনা করত। এছাড়া রাজধানীর অন্য এলাকাতেও এ ধরনের আরও কারখানা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে সেসব তথ্য যাচাই করা হচ্ছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: