জনসেবার প্রমাণ দেখাতে পারলেই কাউন্সিলর পদে সুপারিশ: ডিএনসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক

রাজধানী

আগামী নির্বাচনে যেসব সম্ভাব্য কাউন্সিলর জনগণের পাশে থেকে কাজ করবেন এবং জনসেবামূলক কর্মকাণ্ডের বাস্তব প্রমাণ দেখাতে পারবেন, তাদেরই কাউন্সিলর পদে

2026-07-30T20:13:16+00:00
2026-07-30T20:13:16+00:00
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
রাজধানী
জনসেবার প্রমাণ দেখাতে পারলেই কাউন্সিলর পদে সুপারিশ: ডিএনসিসি প্রশাসক
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৮:১৩ পিএম 
সংগৃহীত ছবি
আগামী নির্বাচনে যেসব সম্ভাব্য কাউন্সিলর জনগণের পাশে থেকে কাজ করবেন এবং জনসেবামূলক কর্মকাণ্ডের বাস্তব প্রমাণ দেখাতে পারবেন, তাদেরই কাউন্সিলর পদে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, শুধু পদ-পদবি থাকলেই কাউন্সিলর হওয়া যায় না, জনগণের আস্থা অর্জন করেই নেতৃত্বে আসতে হবে।


আগামী নির্বাচনে যিনি নিজ এলাকায় সক্রিয়ভাবে কাজ করবেন এবং জনসেবামূলক কর্মকাণ্ডের প্রমাণ উপস্থাপন করতে পারবেন, তাকেই কাউন্সিলর পদে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর উত্তরা এলাকায় ডিএনসিসির অঞ্চল-১ এর আওতাধীন সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শুধু পদ-পদবি দেখে কাউন্সিলর মনোনয়ন অনুমোদন দেবেন না। জনগণের কাছে যেতে হবে, তাদের জন্য কাজ করতে হবে এবং জনসেবার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। তাই জনগণের সেবা করাই সিটি কর্পোরেশনের প্রধান দায়িত্ব। বিভিন্ন এলাকায় বিদ্যমান সমস্যাগুলো সমাধানে ডিএনসিসি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

মো. শফিকুল ইসলাম খান বলেন, রাজধানীর কিছু এলাকায় পানির সংকট রয়েছে। ওয়াসার সহযোগিতায় কয়েকটি স্থানে পানির পাম্প স্থাপন করে সেই সংকট নিরসনের চেষ্টা করা হয়েছে এবং ইতোমধ্যে ইতিবাচক ফলও পাওয়া গেছে।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, খাল পরিষ্কার ও নিয়মিত পরিচর্যার ফলে মশার বংশবিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। জনগণের সহযোগিতায় খাল পুনরুদ্ধার কার্যক্রম আরও জোরদার করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ডেঙ্গুমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

হকার সমস্যা নিয়ে তিনি বলেন, পুনর্বাসনের জন্য নির্ধারিত স্থানে না গিয়ে অনেক হকার আবার ফুটপাতে বসছেন। এভাবে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। হকার ও সাধারণ মানুষের সহযোগিতায় পরিকল্পিতভাবে এ সমস্যার সমাধান করা হবে।

তিনি আরও জানান, এলাকার রাস্তাঘাট সম্প্রসারণ, সড়কবাতির উন্নয়ন এবং অন্যান্য অবকাঠামোগত কাজেও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।

ব্যবসায়ীদের ট্যাক্স কমানোর দাবির বিষয়ে প্রশাসক বলেন, বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে করহার যৌক্তিক পর্যায়ে নির্ধারণের চেষ্টা করা হবে।

এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়া ডিএনসিসির প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: