গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন এবং নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩১

2026-07-31T20:43:38+00:00
2026-07-31T20:43:38+00:00
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ১ আগস্ট ২০২৬
রাজধানী
গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
নগর ব্যবস্থাপনায় দ্রুত পদক্ষেপের নির্দেশ
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৮:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন এবং নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খানকে সঙ্গে নিয়ে তিনি এই পরিদর্শন করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তাঁর সফরের রুটে ছিল ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা, এয়ারপোর্ট সড়ক, কাকলী, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, ক্যান্টনমেন্ট, বনানীসহ উত্তর ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলো।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেনেজ ব্যবস্থা, বৃক্ষরোপণ ও সবুজায়নসহ নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিভিন্ন স্থানে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

পরিদর্শন শেষে সন্ধ্যায় গুলশান অ্যাভিনিউয়ে তাঁর বাসভবনে ফিরে যান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর গাড়িতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: