ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন বা অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক

2026-07-31T17:41:06+00:00
2026-07-31T17:41:06+00:00
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ১ আগস্ট ২০২৬
রাজধানী
ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৫:৪১ পিএম 
ছবি ভোরের ডাক
ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন বা অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। শুক্রবার সকালে রাজধানীর মধ্য বাড্ডায় দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় নিহত পরিচ্ছন্নকর্মী শেফালী বেগমের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রশাসক বলেন, যেসব যানবাহন ফিটনেসবিহীন অবস্থায় সড়কে চলাচল করে এবং যেসব চালক লাইসেন্স ছাড়া বা অদক্ষভাবে গাড়ি চালান, তাদের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সঙ্গে সমন্বয় করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পরিচ্ছন্নকর্মীরা দিন-রাত পরিশ্রম করে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। তাদের নিরাপদ ও নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে ডিএনসিসি প্রশাসক জানান, সংস্থার পক্ষ থেকে পরিবারকে চার লাখ টাকা আর্থিক সহায়তা এবং এক বছরের সমপরিমাণ বেতন প্রদান করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিএনসিসির কোনো গাড়ি যদি অদক্ষ চালক বা হেল্পার চালিয়ে থাকে, তবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে তার জানা মতে, ডিএনসিসির কোনো গাড়ি বর্তমানে হেল্পার বা অদক্ষ চালকের মাধ্যমে পরিচালিত হয় না।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি এবং ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: