বাঁচার তাগিদে ৩০ হাজার টাকা মজুরির দাবি গার্মেন্টস শ্রমিকদের

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন।

2026-10-25T16:08:21+00:00
2026-10-25T16:08:21+00:00
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
রাজধানী
বাঁচার তাগিদে ৩০ হাজার টাকা মজুরির দাবি গার্মেন্টস শ্রমিকদের
ভোরের ডাক ডেস্ক
রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:০৮ পিএম 
সংগৃহীত ছবি
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন। সংগঠনটির নেতারা চলতি মাসের মধ্যেই মজুরি বোর্ড পুনর্গঠন করে নতুন মজুরি ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।

আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক ও শ্রমিক নেতা মোশরেফা মিশু।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, সাইফুল ইসলাম, মাসুদ রেজা, ইকবাল কবীরসহ অন্য নেতারা।

সমাবেশে নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, যাতায়াত খরচ এবং গ্যাস-বিদ্যুতের দাম বাড়ায় শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। জীবনধারণের তাগিদেই শ্রমিকেরা ৩০ হাজার টাকা নিম্নতম মজুরির দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন।

তাদের অভিযোগ, শ্রমিকদের দাবির প্রতি গুরুত্ব না দিয়ে সরকার তাদের বিরুদ্ধে পুলিশ মোতায়েন করছে। উত্তরা, গাজীপুর ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলা ও দমন-পীড়নের অভিযোগ তুলে এর নিন্দা ও প্রতিবাদ জানান নেতারা।

বক্তারা বলেন, দ্রুত নতুন মজুরি ঘোষণা না করে দমন-পীড়নের পথ বেছে নেওয়া কিংবা কারখানা বন্ধ রেখে শ্রমিকদের আন্দোলন থামানোর চেষ্টা কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক হবে না। তাই চলতি মাসের মধ্যেই মজুরি বোর্ড পুনর্গঠন করে শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা নিম্নতম মজুরি ঘোষণা করতে হবে।

সমাবেশে আশুলিয়ার ডেকো গ্রুপের শ্রমিক সুমি আক্তার মিশু এবং ভালুকার এসকিউ সেলসিয়াসের গর্ভবতী শ্রমিক তাজমিনা আক্তারের মৃত্যুর ঘটনাও তুলে ধরেন নেতারা। তাদের অভিযোগ, অসুস্থ থাকা সত্ত্বেও ছুটি না দেওয়া, ছুটির দিনেও কাজ করতে বাধ্য করা এবং কর্মকর্তাদের দুর্ব্যবহারের কারণে ওই দুই শ্রমিককে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছিল।

নেতারা সুমি ও তাজমিনার মৃত্যুর জন্য দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। পাশাপাশি তাদের পরিবারের জন্য এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান তারা।

এ ছাড়া গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সদস্য সংগঠন গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও মিরপুর শিল্পাঞ্চল কমিটির আহ্বায়ক মনির হোসেনকে ষড়যন্ত্রমূলক মামলায় আটক রাখার অভিযোগ তুলে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন সমাবেশের নেতারা।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: