চাকরি নিয়ে কথা-কাটাকাটির জেরে মা-বাবাকে হত্যা করল ছেলে

অনলাইন ডেস্ক

সারাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় চাকরি নিয়ে কথা-কাটাকাটির জেরে বাবা-মাকে কুপিয়ে হত্যা করেছেন ছেলে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) বেলা

2026-07-25T19:57:13+00:00
2026-07-25T20:09:11+00:00
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চাকরি নিয়ে কথা-কাটাকাটির জেরে মা-বাবাকে হত্যা করল ছেলে
অনলাইন ডেস্ক
শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৭:৫৭ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ৮:০৯ পিএম
সংগৃহীত ছবি
চট্টগ্রামের আনোয়ারায় চাকরি নিয়ে কথা-কাটাকাটির জেরে বাবা-মাকে কুপিয়ে হত্যা করেছেন ছেলে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) বেলা আড়াইটার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ৬৫ বছর বয়সি স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তার স্ত্রী ৫৫ বছর বয়সি কল্পনা দাশ। আর গ্রেপ্তার ছেলের নাম রমি দাশ গুপ্ত (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, রিমন দীর্ঘদিন ধরে বেকার ছিলেন এবং কোনো ধরনের কাজকর্ম করতেন না। এ বিষয় নিয়ে দেড়টার দিকে তার সঙ্গে মা-বাবার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিমন ঘাস কাটার কাস্তে ও কাপড় কাটার কাঁচি দিয়ে মায়ের গলায় উপর্যুপরি আঘাত করেন। 

এ সময় বাধা দিতে গেলে বাবাকেও একইভাবে কোপান তিনি। পরে চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। আহত অবস্থায় বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আর ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়।

জানতে চাইলে আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘ঘটনাস্থল থেকে আমরা কল্পনা দাশ গুপ্তের লাশ উদ্ধার করেছি। পরে হাসপাতাল থেকে স্বপন দাশ গুপ্তের লাশও উদ্ধার করা হয়। লাশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত পুত্র রিমন দাশ গুপ্তকে আটক করা হয়েছে। 

তিনি আরও বলেন, দুপুরে চাকরিবাকরি না করার কারণে মা-বাবার সঙ্গে রিমনের তর্ক হয়েছিল। এর জেরে এ ঘটনা ঘটে। তবে মাদকাসক্তির বিষয়টিও আমরা তদন্ত করব।’


  বিষয়:   চট্টগ্রাম  বাবা-মাকে হত্যা  ছেলে গ্রেপ্তার 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: