ভবদহ সমস্যা ও মণিরামপুর পৌর শহরের যানজট নিরসন করা হবে

মণিরামপুর (যশোর) সংবাদদাতা

সারাদেশ

মহিলা দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও যশোর-৫ মণিরামপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ বলেছেন, মনিরামপুরের দীর্ঘদিনের ভবদহ সমস্যার

2026-07-22T10:28:38+00:00
2026-07-22T10:28:38+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
এমপি সুলতানা আহমেদ
ভবদহ সমস্যা ও মণিরামপুর পৌর শহরের যানজট নিরসন করা হবে
মণিরামপুর (যশোর) সংবাদদাতা
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০:২৮ এএম 
সংগৃহীত ছবি
মহিলা দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও যশোর-৫ মণিরামপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ বলেছেন, মনিরামপুরের দীর্ঘদিনের ভবদহ সমস্যার সমাধান, পৌরশহরের তীব্র যানজট নিরসন ও মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করাসহ সার্বিক উনয়নে অগ্রনি ভূমিকা রাখা হবে। 

ইতোমধ্যে ভবদহ সমস্যা সমাধানে সরকার সব পদক্ষেপ গ্রহন করেছে, ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নিত করা হয়েছে, পৌরসভার যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের প্রস্তাব করা হয়েছে।  

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে মণিরামপুরের সার্বিক উন্নয়ন সাধন করা হবে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সদস্য সহকারি অধ্যাপক ফিরোজা বুলবুল কলি, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু ও জেলা মহিলা দলের সহসভাপতি মেরি ইকবাল। 

অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি গাজী আব্দুস সাত্তার, মোতালেব হোসেন, জিএম মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, নাজমুল হক লিটন, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ। 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: