দেওয়ানগঞ্জে মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের নির্দেশ মন্ত্রী মিল্লাতের

দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

সারাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে মাদক পুরোপুরি নির্মূলে প্রশাসনকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

2026-09-06T14:58:32+00:00
2026-09-06T14:58:32+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দেওয়ানগঞ্জে মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের নির্দেশ মন্ত্রী মিল্লাতের
দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে মাদক পুরোপুরি নির্মূলে প্রশাসনকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, দেওয়ানগঞ্জকে মাদকমুক্ত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে প্রশাসনকে সর্বোচ্চ কঠোরতা দেখিয়ে প্রয়োজনীয় সব কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, মাদক নির্মূল করা না গেলে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব নয়। আর সুস্থ সমাজ ছাড়া সমৃদ্ধ দেশ নির্মাণও সম্ভব নয়। তাই মাদকবিরোধী অভিযান সফল করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত সরকারের পরিকল্পনাহীন কর্মকাণ্ডের কারণেই এ সংকট তৈরি হয়েছে। তবে বর্তমান সরকার সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ খুব শিগগির বিদ্যুৎ ও গ্যাস সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে।

এ সময় সরকারের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দলের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী।

মতবিনিময় সভায় দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: