সংস্কারকাজ শেষ হওয়ার আগেই সময়সীমা পার, চরম ভোগান্তিতে এলাকাবাসী

লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের লাখাইয়ে বুল্লাবাজার থেকে মধ্য সিংহগ্রাম সড়কের পুনঃসংস্কারকাজ দৃশ্যমান হওয়ার আগেই নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ঠিকাদারের

2026-09-06T11:45:48+00:00
2026-09-06T11:45:48+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সংস্কারকাজ শেষ হওয়ার আগেই সময়সীমা পার, চরম ভোগান্তিতে এলাকাবাসী
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা
রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৫ এএম 
ছবিঃ ভোরের ডাক
হবিগঞ্জের লাখাইয়ে বুল্লাবাজার থেকে মধ্য সিংহগ্রাম সড়কের পুনঃসংস্কারকাজ দৃশ্যমান হওয়ার আগেই নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ঠিকাদারের গাফিলতি ও নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারকাজ শেষ না হওয়ায় বর্তমানে সড়কটির বেহাল দশা। এতে এই সড়কে চলাচলকারী মানুষের ভোগান্তি চরমে উঠেছে।

সড়কটির মধ্য সিংহগ্রাম অংশে রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক, একাধিক মাদ্রাসা ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। গুরুত্বপূর্ণ এই সড়কের এমন বেহাল অবস্থায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে সড়কটি দিয়ে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ৮০০ মিটার দীর্ঘ সড়কটি পুনঃসংস্কারের জন্য ৩০ লাখ টাকা ব্যয়ে খাদিজা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ পাওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করলেও আংশিক কাজ করে তা ফেলে রাখে। এরপর অসমাপ্ত কাজ আর এগোয়নি। এরই মধ্যে গত আগস্টে সড়কটির পুনঃসংস্কারকাজের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে বলে এলজিইডি সূত্রে জানা গেছে।

এ বিষয়ে খাদিজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাইদুল ইসলাম সোয়েবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কাজের সময়সীমা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ে পুনঃসংস্কারকাজ শেষ না হওয়ায় এবং ঝড়-বৃষ্টির কারণে বর্তমানে কাজ বন্ধ রয়েছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: