উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইসলামি মাহাজের প্রধান গ্রেপ্তার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ও ইসলামি মাহাজ দলের প্রধান মো. রফিককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড

2026-10-24T14:45:37+00:00
2026-10-24T14:45:37+00:00
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইসলামি মাহাজের প্রধান গ্রেপ্তার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:৪৫ পিএম 
সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ও ইসলামি মাহাজ দলের প্রধান মো. রফিককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উখিয়ার বালুখালী ক্যাম্প-৯-এর সি/৫ ব্লক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ক্যাম্পের বাসিন্দা মো. আইয়ুবের ছেলে।

এপিবিএন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. রফিককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ নিয়ন্ত্রণ, অস্ত্রধারী সন্ত্রাসী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসলামি মাহাজের প্রধান ও ওয়ারেন্টভুক্ত আসামি মো. রফিককে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্যাম্প এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ৮ এপিবিএনের অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধ দমনে বাহিনীর ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: