উল্লাপাড়ায় ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম হোসেন (১৮) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

2026-10-24T13:13:29+00:00
2026-10-24T13:13:29+00:00
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
উল্লাপাড়ায় ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:১৩ পিএম 
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম হোসেন (১৮) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মারুফ বিন হাবিবকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকরাম হোসেন উপজেলার খোসালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। অভিযুক্ত মারুফ বিন হাবিব তালুকদার কোনাগাঁতী গ্রামের নুর মোহাম্মদ তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মারুফের বাড়ির আঙিনায় আকরামের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় অভিযুক্ত মারুফকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, আকরামকে মারুফের বাড়িতে ডেকে নেওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে তাঁর মরদেহ বাড়ির আঙিনায় ফেলে রাখা হয়। ঘটনার পর মারুফ বাড়িতেই ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন বলেও জানা গেছে।

নিহত আকরামের বাবা আব্দুর রহিম বলেন, “আমার ছেলেকে কেন ডেকে নিয়ে গেল, আর কেন হত্যা করেছে, তা আমি বুঝতে পারছি না।” ছেলের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে তিনি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আকরাম হত্যার ঘটনায় অভিযুক্ত মারুফকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ, নিহত ও অভিযুক্তের মধ্যকার সম্পর্ক এবং ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে জানা যাবে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: