শৈলডুবিতে কার্টনের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর মহানগরের কাশিমপুর থানার শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন রাখার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট

2026-10-24T13:23:00+00:00
2026-10-24T13:23:00+00:00
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
শৈলডুবিতে কার্টনের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:২৩ পিএম 
সংগৃহীত ছবি

গাজীপুর মহানগরের কাশিমপুর থানার শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন রাখার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে গুদামটিতে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে কারখানার কর্মী ও স্থানীয় লোকজন তা নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।

খবর পেয়ে কাশিমপুরের ডিবিএল মিনি ও সারাবো ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের বিস্তার ঠেকাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: