ভৈরবে ট্রেনের ছাদ থেকে ১০ কেজি গাঁজাসহ আটক ২

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। এ ঘটনায় আটক

2026-10-24T13:07:32+00:00
2026-10-24T13:07:32+00:00
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভৈরবে ট্রেনের ছাদ থেকে ১০ কেজি গাঁজাসহ আটক ২
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:০৭ পিএম 
সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের ভৈরবে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল কাদির (২৭) ও একই এলাকার মনু মিয়ার ছেলে মনিহাজ মিয়া (২০)।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে করে গাঁজার একটি চালান ঢাকায় নেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় ট্রেনটি ভৈরব স্টেশনে পৌঁছালে ছাদে অভিযান চালানো হয়।

তিনি জানান, এ সময় ট্রেনের ছাদে বিশেষ কৌশলে রাখা দুই চটের বস্তা থেকে পাঁচটি পোটলায় মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আব্দুল কাদির ও মনিহাজ মিয়াকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

ওসি আরও জানান, এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানার পুলিশ বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে শনিবার সকালে তাঁদের কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: