নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

সারাদেশ

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। শুক্রবার (২৩

2026-10-23T19:50:39+00:00
2026-10-23T19:50:39+00:00
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৫০ পিএম 
প্রতীকী ছবি
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার থানার মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহেদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি শীতাতপনিয়ন্ত্রিত বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা তাবাসসুম ট্রাভেলসের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

জাহেদুল ইসলাম আরও জানান, হতাহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছিল।

এর আগে গত ২০ অক্টোবর বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হন। ওই দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছিলেন।

সেদিন ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

একই উপজেলায় কয়েক দিনের ব্যবধানে একাধিক প্রাণঘাতী সড়ক দুর্ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: