সাবেক প্রেমিকের ‘ফিরে আসা’ নিয়ে তমা মির্জার মন্তব্য ভাইরাল

বিনোদন ডেস্ক

বিনোদন

সাবেক প্রেমিকের ফিরে আসা নিয়ে দেওয়া এক মন্তব্যের কারণে আবারও আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী তমা মির্জা। সম্প্রতি তার একটি

2026-07-21T19:02:11+00:00
2026-07-21T19:02:11+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
বিনোদন
সাবেক প্রেমিকের ‘ফিরে আসা’ নিয়ে তমা মির্জার মন্তব্য ভাইরাল
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:০২ পিএম 
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী তমা মির্জা। ক্লোলাজ ছবি
সাবেক প্রেমিকের ফিরে আসা নিয়ে দেওয়া এক মন্তব্যের কারণে আবারও আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী তমা মির্জা। সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ভিডিওতে তমাকে প্রশ্ন করা হয়, কোনো সাবেক প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর তাকে আবার জীবনে ফিরিয়ে আনার চেষ্টা তিনি কখনও করেছেন কি না।

জবাবে অভিনেত্রী বলেন, ‘প্রশ্নই ওঠে না! যে চলে গেছে, সে চলে গেছে। আর সে যদি ফিরে আসে, তাকে নেওয়া উচিত নয়। কারণ হতে পারে তাকে অন্য কেউ গ্রহণ করেনি, অথবা সে এর চেয়ে ভালো কাউকে খুঁজে পায়নি, তাই ফিরে এসেছে।’

মজার ছলে দেওয়া তমার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার বক্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

অনেকেই তমার কথার সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ কেউ সম্পর্কের বিষয়টি পরিস্থিতি ও ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে বলে মন্তব্য করেছেন।


  বিষয়:   তমা মির্জা  ভাইরাল ভিডিও  সাবেক প্রেমিক  ঢাকাই সিনেমা  অভিনেত্রী মন্তব্য  ফেসবুক 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: