প্রকাশ্য দিবালোকে ঢাবি এলাকায় ছুরি ঠেকিয়ে দেড় লাখ টাকা ছিনতাই

অনলাইন ডেস্ক

রাজধানী

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তির কাছ থেকে ছুরি দিয়ে ভয়ভীতি দেখিয়ে দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার

2026-07-14T20:22:00+00:00
2026-07-14T20:22:00+00:00
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৫ জুলাই ২০২৬
রাজধানী
প্রকাশ্য দিবালোকে ঢাবি এলাকায় ছুরি ঠেকিয়ে দেড় লাখ টাকা ছিনতাই
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:২২ পিএম 
প্রতীকী ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তির কাছ থেকে ছুরি দিয়ে ভয়ভীতি দেখিয়ে দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তিন মাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. ইয়াসিন আরাফাত মঙ্গলবার বেলা দেড়টার দিকে শাহবাগ থানায় লিখিত অভিযোগ করেন। থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, তিন মাজার এলাকায় মো. ইয়াসিন আরাফাতের কাছ থেকে দুর্বৃত্তরা দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) বিজয় মণ্ডল বলেন, তিনি বিষয়টি মৌখিকভাবে জেনেছেন। বর্তমানে অন্য এলাকায় দায়িত্ব পালন করায় এখনো অভিযোগের কপি হাতে পাননি। অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তদের শনাক্ত ও তদন্ত কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।

এদিকে, ঘটনা সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। গণমাধ্যমের মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পেরেছেন। কী ঘটেছে, তা খোঁজ নিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: