বিমানবন্দরে দর্শনার্থীকে টেনে নেওয়ার ভিডিও নিয়ে আনসারের ব্যাখ্যা

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এক দর্শনার্থীকে আনসার সদস্যদের টেনে-হিঁচড়ে টার্মিনালের ভেতরে নেওয়ার ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন

2026-09-05T16:36:52+00:00
2026-09-05T16:36:52+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
বিমানবন্দরে দর্শনার্থীকে টেনে নেওয়ার ভিডিও নিয়ে আনসারের ব্যাখ্যা
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এক দর্শনার্থীকে আনসার সদস্যদের টেনে-হিঁচড়ে টার্মিনালের ভেতরে নেওয়ার ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রচারিত ভিডিওর ক্যাপশনে ঘটনাটিকে একপাক্ষিকভাবে উপস্থাপন করা হয়েছে। প্রকৃত ঘটনা জানতে বাহিনীর গোয়েন্দা শাখার মাধ্যমে তাৎক্ষণিক অনুসন্ধান করা হয়।

বাহিনীর ভাষ্য অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এক যাত্রীর স্বজন আগমনী গেটের পাশের নিষিদ্ধ স্থানে অবস্থান করছিলেন। বিমানবন্দরের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে ওই এলাকায় সাধারণ যাত্রী বা স্বজনদের অবস্থান নিষিদ্ধ। এ কারণে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা তাকে সেখান থেকে সরে যেতে একাধিকবার অনুরোধ ও নির্দেশ দেন।

তবে ওই ব্যক্তি নিরাপত্তা নির্দেশনা উপেক্ষা করে নিষিদ্ধ এলাকায় অবস্থান করতে থাকেন এবং আগমনী গেটের ভেতরে বারবার উঁকিঝুঁকি দিতে থাকেন। একপর্যায়ে আনসার সদস্যরা আবারও তাকে সরে যেতে বললে তিনি দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গে ঠাট্টা-বিদ্রুপ, অশোভন মন্তব্য, গালাগালি ও অসৌজন্যমূলক আচরণ করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

পরে ঘটনাটি দায়িত্ব পালনরত অ্যাভসেকের এক কর্পোরালের নজরে আসে। তিনি ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে নিষিদ্ধ এলাকায় অবস্থান না করার নির্দেশ দেন। এ সময় ওই ব্যক্তির সঙ্গে কর্পোরালের বাকবিতণ্ডা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এরপর অ্যাভসেকের ওই কর্পোরাল কর্তব্যরত আনসার সদস্যদের সংশ্লিষ্ট ব্যক্তিকে আগমনী গেটের ভেতরে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। বাহিনীর দাবি, অ্যাভসেক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ীই আনসার সদস্যরা তাকে নির্ধারিত স্থানে নিয়ে যান। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পন্ন করে।

বিবৃতিতে আরও বলা হয়, বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনায় নিরাপত্তা বিধি এবং প্রবেশ-নিষেধাজ্ঞা কার্যকর রাখা নিরাপত্তাকর্মীদের নিয়মিত দায়িত্বের অংশ। কোনো ব্যক্তি নিষিদ্ধ এলাকায় অবস্থান করলে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা নিরাপত্তা ব্যবস্থাপনার স্বাভাবিক প্রক্রিয়া।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দাবি, ওই ঘটনায় আনসার সদস্যরা নিজেদের উদ্যোগে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি। বরং দায়িত্বপ্রাপ্ত অ্যাভসেক কর্মকর্তার নির্দেশনা অনুসারেই সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্ধারিত স্থানে নেওয়া হয়েছে।

বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংক্ষিপ্ত ভিডিও বা একপাক্ষিক ক্যাপশনের কারণে পুরো ঘটনা সম্পর্কে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই বিচ্ছিন্ন ভিডিও বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে কোনো ঘটনা মূল্যায়ন না করে পূর্ণাঙ্গ প্রেক্ষাপট বিবেচনা করে প্রকৃত তথ্য উপস্থাপনের জন্য গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: