ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

বাংলাদেশে কর্মরত ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সংগঠন ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ত্রিপুরা এক্সপ্রেসের প্রতিনিধি

2026-09-05T16:30:01+00:00
2026-09-05T16:30:51+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩০ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ৪:৩০ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশে কর্মরত ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সংগঠন ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ত্রিপুরা এক্সপ্রেসের প্রতিনিধি শাহীন চৌধুরী। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক যুগশঙ্খ ও ইস্টার্ন ক্রনিকলের প্রতিনিধি মাছুম বিল্লাহ।

শুক্রবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত ইমক্যাব নাইট ও দ্বি-বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন টিভি ৯-এর রাজীব খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইউএনআইয়ের মীর আফরোজ জামান, কোষাধ্যক্ষ আমার অসমের আবু আলী এবং সাংগঠনিক সম্পাদক ত্রিপুরা দর্পণের আমিনুল হক ভূঁইয়া।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক স্টেটসম্যানের বাসুদেব ধর, দৈনিক দেশের কথার রফিকুল ইসলাম সবুজ, ফেইস নিউজের নির্মল চক্রবর্তী, দৈনিক স্যান্দনের জাকির হোসেন এবং ত্রিপুরা টাইমসের মনির হোসেন।

ইমক্যাবের নির্বাচনে ভোট গ্রহণের নির্ধারিত তারিখ ছিল ৫ সেপ্টেম্বর। এর আগে ২৯ আগস্ট ছিল মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ দিন। তবে প্রতিটি পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সবাই নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

ইমক্যাবের বিদায়ী সভাপতি ও দৈনিক এই সময়ের প্রতিনিধি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইমক্যাব নাইটে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভি.কে., জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সভাপতি সোমনাথ দে, ইমক্যাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও উপদেষ্টা ফরিদ হোসেন, উপদেষ্টা ও পিটিআই প্রতিনিধি আনিসুর রহমান এবং সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক দ্বীপ আজাদসহ অনেকে।

অনুষ্ঠানের শেষপর্বে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন। নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ইমক্যাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করেছেন সংগঠনের সদস্যরা।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: