জন্মাষ্টমী ঘিরে পলাশী চত্বরে ভক্ত-দর্শনার্থীদের ঢল

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর পলাশী চত্বরে ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর)বিকেল থেকে নানা

2026-09-04T19:41:44+00:00
2026-09-04T19:41:44+00:00
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
জন্মাষ্টমী ঘিরে পলাশী চত্বরে ভক্ত-দর্শনার্থীদের ঢল
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪১ পিএম 
সংগৃহীত ছবি
ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর পলাশী চত্বরে ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল থেকে নানা বয়সী মানুষ সেখানে জড়ো হন। অনেক ভক্তকে রঙিন পোশাকে উৎসবে অংশ নিতে দেখা যায়।

জন্মাষ্টমী উপলক্ষে পলাশী চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে এর উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মো. আব্দুস সালাম। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিজন কান্তি সরকারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা, দুষ্টের দমন এবং শিষ্টের লালনের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাঁর আবির্ভাব তিথি স্মরণে প্রতিবছর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে শুভ জন্মাষ্টমী পালন করা হয়।

রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা এদিন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি জন্মাষ্টমীর উৎসবে সময় কাটান। পলাশী চত্বরজুড়ে এ উপলক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: