নামী দোকানের মিষ্টির পেছনে নোংরা কারখানা!

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সুইট মিট, রসগোল্লা, সন্দেশসহ বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করে মিরপুরের বিভিন্ন নামী মিষ্টির দোকানে সরবরাহ করার

2026-09-03T17:51:17+00:00
2026-09-03T17:51:17+00:00
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
নামী দোকানের মিষ্টির পেছনে নোংরা কারখানা!
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম 
সংগৃহীত ছবি
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সুইট মিট, রসগোল্লা, সন্দেশসহ বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করে মিরপুরের বিভিন্ন নামী মিষ্টির দোকানে সরবরাহ করার অভিযোগে একটি নামবিহীন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরের ই-১, ইস্টার্ন হাউজিং এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি কোনো মান সনদ লাইসেন্স ছাড়াই বিভিন্ন ধরনের মিষ্টি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে আসছিল। অভিযানের সময় সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির চিত্র দেখতে পান কর্মকর্তারা।

অভিযানে আরও জানা যায়, ওই প্রতিষ্ঠানে তৈরি মিষ্টি বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, নেভি মুসলিম সুইটস, রসের হাড়িসহ কালশীর মোড় এলাকার বিভিন্ন মিষ্টির দোকানে সরবরাহ করা হতো।

নামী-দামি দোকানে মিষ্টি কিনলেও এসব পণ্য কোথায় এবং কী পরিবেশে তৈরি হচ্ছে, তা অনেক সময় ভোক্তাদের অজানা থেকে যায়। মিরপুরের এ ঘটনায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাদ্যপণ্য সরবরাহের বিষয়টি জনস্বাস্থ্যের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে এবং এপিবিএন-১১-এর সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়। মোবাইল কোর্টে প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে দ্রুত উৎপাদন ব্যবস্থার মানোন্নয়ন, বিএসটিআইয়ের মান সনদ এবং পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর কেবল বৈধ ও অনুমোদিত পণ্য বাজারজাত করার জন্যও প্রতিষ্ঠানটিকে নির্দেশ দেওয়া হয়।

অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) নুর জাহান এবং পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা।

বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে লাইসেন্স ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: