জিরো পয়েন্ট–সদরঘাটে হকার নিষেধ

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে কোনো হকারকে বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)

2026-09-03T14:42:02+00:00
2026-09-03T14:42:02+00:00
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
জিরো পয়েন্ট–সদরঘাটে হকার নিষেধ
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪২ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে কোনো হকারকে বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

ডিএসসিসি প্রশাসক বলেন, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা ও নগরের শৃঙ্খলা বজায় রাখতে জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত এলাকায় হকার বসার সুযোগ দেওয়া হবে না। এ সময় হকারদের নির্ধারিত সময়ের মধ্যেই স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানান তিনি।

তবে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে মতিঝিলে নাইট মার্কেট চালুর পরিকল্পনার কথাও জানান আব্দুস সালাম। তিনি বলেন, অফিস সময় শেষ হওয়ার পর বিকেল ৪টা থেকে মতিঝিলে নাইট মার্কেট চালু করা হবে। সেখানে হকাররা ব্যবসা করতে পারবেন।

তিনি আরও বলেন, সপ্তাহের সাত দিন সব জায়গায় হকার বসতে দেওয়া সম্ভব নয়। হকারদেরও বিষয়টি মেনে চলতে হবে। নির্ধারিত নিয়ম ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত করেই তাদের ব্যবসা পরিচালনা করতে হবে।

এদিকে নগরের পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন ফ্লাইওভারের নিচে গাছ লাগানো হবে।

পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার জন্য ব্যবসায়ী ও বিভিন্ন অফিসের কর্মকর্তাদের সতর্ক করেন তিনি। নগরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রশাসক।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: