বিমান দুর্ঘটনা কিংবা আগুন—জরুরি মুহূর্তে প্রস্তুত বেবিচকের ১৫ কর্মী

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

দেশের বিমানবন্দরগুলোতে অগ্নি নিরাপত্তা জোরদার এবং বিমান দুর্ঘটনাসহ বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বাড়াতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)

2026-09-02T18:30:10+00:00
2026-09-02T18:30:10+00:00
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
বিমান দুর্ঘটনা কিংবা আগুন—জরুরি মুহূর্তে প্রস্তুত বেবিচকের ১৫ কর্মী
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩০ পিএম 
বুধবার ঢাকার সিভিল এভিয়েশন একাডেমিতে ‘Crash Fire & Rescue (CFR) Initial Course No. 05’-এর সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
দেশের বিমানবন্দরগুলোতে অগ্নি নিরাপত্তা জোরদার এবং বিমান দুর্ঘটনাসহ বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বাড়াতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ১৫ জন অগ্নিনির্বাপণ কর্মীর বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকার সিভিল এভিয়েশন একাডেমিতে ‘Crash Fire & Rescue (CFR) Initial Course No. 05’-এর সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

৬০ দিনব্যাপী এ প্রশিক্ষণ গত ১০ জুন শুরু হয়ে ১ সেপ্টেম্বর শেষ হয়। বিমানবন্দরে অগ্নিকাণ্ড, বিমান দুর্ঘটনা ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে সাড়া দেওয়ার জন্য দক্ষ জনবল তৈরিই ছিল প্রশিক্ষণের প্রধান লক্ষ্য।

কোর্সে বেবিচকের ফায়ার বিভাগে কর্মরত ১৫ জন অগ্নিনির্বাপণ কর্মী অংশ নেন। প্রশিক্ষণের অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া, ফায়ার ফাইটিং যান পরিচালনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন কৌশল সম্পর্কে তাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি তারা সংশ্লিষ্ট বিষয়ে তাত্ত্বিক জ্ঞানও অর্জন করেন।

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে বিমানবন্দরের অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিমান দুর্ঘটনা বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে আরও কার্যকরভাবে দায়িত্ব পালনের সক্ষমতা অর্জন করেছেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, বিমান চলাচলের নিরাপত্তা এবং দুর্ঘটনা মোকাবিলায় প্রশিক্ষণের গুরুত্ব অনেক। তবে এ প্রশিক্ষণের প্রকৃত সুফল নিশ্চিত করতে দেশের সব বিমানবন্দরে প্রয়োজনীয় অগ্নি সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

বিশেষ অতিথির বক্তব্যে বেবিচকের পরিচালক (ফায়ার) মো. রফিকুল ইসলাম বলেন, ICAO-এর মানদণ্ড অনুযায়ী বিমানবন্দর পরিচালনা এবং Airport Emergency Plan বাস্তবায়নে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেবিচকের উপপরিচালক (এটিএম) মো. মজিবুর রহমান মিয়াজী এবং উপপরিচালক (ডিজাইন স্ট্যান্ডার্ড অ্যান্ড এজিএ) মো. আবদুল লতিফ।

বেবিচক সূত্রে জানা গেছে, ICAO-এর গ্লোবাল এভিয়েশন ইমার্জেন্সি প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বিমানবন্দরগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার চলমান উদ্যোগের অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণে অর্জিত তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান বিমানবন্দরে অগ্নিকাণ্ড, বিমান দুর্ঘটনা এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া ও কার্যকর উদ্ধার কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট কর্মীদের সক্ষমতা আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: