শাহজালালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনা, নিহত ৩: কারণ খুঁজতে তদন্ত কমিটি

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় গাড়ি দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও

2026-09-01T20:41:34+00:00
2026-09-01T20:41:34+00:00
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
শাহজালালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনা, নিহত ৩: কারণ খুঁজতে তদন্ত কমিটি
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪১ পিএম 
দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় গাড়ি দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হবে বলে জানান।

মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে গাড়ির চালকের অদক্ষতা অথবা নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

তিনি জানান, তদন্ত কমিটি দুর্ঘটনার সময় গাড়িটির গতি কত ছিল, চালকের দক্ষতা ও অভিজ্ঞতা কেমন ছিল এবং গাড়ির কোনো কারিগরি ত্রুটি বা টার্মিনালের অবকাঠামোগত কোনো বিষয় দুর্ঘটনার সঙ্গে জড়িত ছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখবে।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পরই দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

দুর্ঘটনায় নিহত বিমানবাহিনীর তিন সদস্যের জানাজা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানান মন্ত্রী। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভবিষ্যতে তৃতীয় টার্মিনালের অভ্যন্তরে যানবাহন চলাচলের ক্ষেত্রে আরও সতর্কতা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনা ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় বিমানবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে তিন সদস্য নিহত এবং আরও চারজন আহত হন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: