অভিযোগের পরই অ্যাকশন, ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে ববি হাজ্জাজের কড়া নির্দেশ

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

ঢাকা-১৩ আসনে ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ চলাচল ও যানজট নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর অভিযান পরিচালনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিক ও

2026-08-31T15:29:38+00:00
2026-08-31T15:29:38+00:00
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
অভিযোগের পরই অ্যাকশন, ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে ববি হাজ্জাজের কড়া নির্দেশ
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৩:২৯ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকা-১৩ আসনে ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ চলাচল ও যানজট নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর অভিযান পরিচালনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের নির্দেশে এ অভিযান চালানো হয়।

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার ঢাকা-১৩ আসনের টাউন হল সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার যানজট এবং ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ে অভিযোগ করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন ববি হাজ্জাজ।

এর পরিপ্রেক্ষিতে রবিবার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে ব্যাটারি চার্জ দেওয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও বৈদ্যুতিক সংযোগও অপসারণ করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, অভিযানের মাধ্যমে এলাকায় যান চলাচলে শৃঙ্খলা ফেরানো এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে ববি হাজ্জাজ বলেন, ‘টাউন হল সভা শুধু অভিযোগ শোনার আয়োজন নয়; নাগরিকদের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের একটি কার্যকর প্ল্যাটফর্ম। জনগণ যে সমস্যার কথা বলেছেন, সেটি সমাধানে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি।’

তিনি বলেন, ঢাকা-১৩ এলাকার মানুষের স্বাভাবিক ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নাগরিকদের সমস্যা দ্রুত সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও পরামর্শকে গুরুত্ব দিয়ে ঢাকা-১৩ আসনকে আরও বসবাসযোগ্য ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে কাজ করা হচ্ছে।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টাউন হল সভায় অভিযোগ উত্থাপনের পর দ্রুত অভিযান পরিচালনা হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: