১৪২ বস্তায় ৪৮১৫ কেজি পলিথিন! শ্যামবাজারে যৌথ অভিযান

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

রাজধানীর শ্যামবাজারে অবৈধ পলিথিন বিক্রি ও গুদামজাতকরণের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), পরিবেশ অধিদপ্তর ও ঢাকা

2026-08-29T20:26:46+00:00
2026-08-29T20:26:46+00:00
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
রাজধানী
১৪২ বস্তায় ৪৮১৫ কেজি পলিথিন! শ্যামবাজারে যৌথ অভিযান
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৮:২৬ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর শ্যামবাজারে অবৈধ পলিথিন বিক্রি ও গুদামজাতকরণের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), পরিবেশ অধিদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে দুটি গুদাম থেকে প্রায় ৫ টন পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে শ্যামবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধ পলিথিন বিক্রি ও মজুদের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে অবৈধভাবে পলিথিন বিক্রি বা গুদামজাত না করার বিষয়ে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযানে দুটি গুদাম থেকে ১৪২ বস্তায় মোট ৪ হাজার ৮১৫ কেজি পলিথিন জব্দ করা হয়। জব্দ করা পলিথিনের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা।

পরে জব্দ করা পলিথিন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেনের হেফাজতে দেওয়া হয়।

অভিযানে শ্যামবাজার মার্কেটের সভাপতি গণি মিয়া, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) ফেরদৌস মেহবুবসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিএসসিসি জানিয়েছে, জনস্বার্থে অবৈধ পলিথিন বিক্রি ও মজুদের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: