পরকীয়ার বলি স্বামী, স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন

কুড়িগ্রাম সংবাদদাতা

সারাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পরকীয়ার জেরে স্বামী কেতাব উদ্দিনকে হত্যার দায়ে তার স্ত্রী, কথিত প্রেমিক এবং শ্বশুর-শাশুড়িসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন

2026-07-14T15:44:09+00:00
2026-07-14T15:44:09+00:00
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ
পরকীয়ার বলি স্বামী, স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন
কুড়িগ্রাম সংবাদদাতা
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পরকীয়ার জেরে স্বামী কেতাব উদ্দিনকে হত্যার দায়ে তার স্ত্রী, কথিত প্রেমিক এবং শ্বশুর-শাশুড়িসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল গ্রামের নুর নাহার, তার কথিত প্রেমিক গফুর, শ্বশুর নুর মোহাম্মদ এবং শাশুড়ি ছকিনা বেগম।

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১৮ এপ্রিল নুর নাহার দাওয়াতে যাওয়ার কথা বলে কৌশলে তার স্বামী কেতাব উদ্দিনকে পাশের বাড়িতে নিয়ে যান। সেখানে নুর নাহার, তার বাবা-মা এবং কথিত প্রেমিক গফুর পরিকল্পিতভাবে কেতাব উদ্দিনকে হত্যা করেন। পরে মরদেহ বাড়ির পাশের একটি জমিতে ফেলে রাখা হয়।

ঘটনার পরদিন, ১৯ এপ্রিল নিহতের বাবা আলী মুদ্দিন বাদী হয়ে ৯ জনকে আসামি করে ফুলবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মনোয়ার হোসেন আলো।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: