ইতালিতে ভাইয়ের হাতে খুন, আড়াই মাস পর দেশে ফিরল নয়নের নিথর দেহ

টঙ্গীবাড়ী প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের দক্ষিণ বেতকা এলাকার পশ্চিম সোনারং গ্রামের প্রবাসী যুবক নয়ন ফকির (২৫) ইতালিতে বড় ভাইয়ের হাতে

2026-07-22T20:10:26+00:00
2026-07-22T20:10:26+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
ইতালিতে ভাইয়ের হাতে খুন, আড়াই মাস পর দেশে ফিরল নয়নের নিথর দেহ
টঙ্গীবাড়ী প্রতিনিধি
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:১০ পিএম 
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের দক্ষিণ বেতকা এলাকার পশ্চিম সোনারং গ্রামের প্রবাসী যুবক নয়ন ফকির (২৫) ইতালিতে বড় ভাইয়ের হাতে নিহত হওয়ার প্রায় আড়াই মাস পর তার মরদেহ দেশে পৌঁছেছে।

বুধবার (২২ জুলাই) সকালে মরদেহ দেশে আনা হলে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বুধবার সকাল ১০টার দিকে নয়ন ফকিরের মরদেহ দেশে পৌঁছায়। পরে দুপুর ২টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার দক্ষিণ বেতকা ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। শেষ বিদায়ে অংশ নেন স্বজন, প্রতিবেশী ও এলাকার শত শত মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল ইতালির লেইজ শহরে পারিবারিক ও আর্থিক বিরোধের জেরে বড় ভাই হুমায়ুন ফকির (৩০) ছোট ভাই নয়ন ফকিরকে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত হুমায়ুন ফকির ভিডিও কলে পরিবারের সদস্যদের কাছে হত্যার দায় স্বীকার করেন বলে পরিবারের দাবি।

পরিবার ও স্থানীয়রা জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ, টাকা-পয়সার লেনদেন এবং দ্বিতীয় বিয়ে-সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এসব বিরোধের জেরেই এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত হুমায়ুন ফকির স্থানীয় দেলোয়ার ফকিরের (৫৫) ছেলে।

ঘটনার পর ইতালির স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি ইতালির আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

এদিকে দীর্ঘ আড়াই মাস পর নয়নের মরদেহ দেশে পৌঁছালে পরিবারে নেমে আসে শোকের মাতম। স্বজনরা দ্রুত বিচার নিশ্চিত করে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


  বিষয়:   ইতালি  ভাইয়ের হাতে খুন 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: