মহাসড়কে স্বর্ণ পাচারের চেষ্টা ব্যর্থ, ৪৭ লাখ টাকার বারসহ ধরা পাচারকারী

বেনাপোল সংবাদদাতা

সারাদেশ

যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৬ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক

2026-07-22T18:06:47+00:00
2026-07-22T18:06:47+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
মহাসড়কে স্বর্ণ পাচারের চেষ্টা ব্যর্থ, ৪৭ লাখ টাকার বারসহ ধরা পাচারকারী
বেনাপোল সংবাদদাতা
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:০৬ পিএম 
সংগৃহীত ছবি
যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৬ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। এসময় নীলগঞ্জ ব্রিজের ওপর থেকে মো. সাদিকুর রহমান সুমন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লাপসা এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ২২০ দশমিক ৪৯ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ২৮৫ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, তিনি ঢাকা থেকে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।

উদ্ধারকৃত দুটি স্বর্ণের বারের মূল্য ৪৬ লাখ ২৮ হাজার ৮৫ টাকা। জব্দকৃত মোবাইল ফোনের মূল্য ৩০ হাজার টাকা এবং নগদ অর্থসহ মোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে ৪৬ লাখ ৬৩ হাজার ৩৭০ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এসব পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে এবং সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


  বিষয়:   মহাসড়ক  স্বর্ণ পাচার  চেষ্টা ব্যর্থ  পাচারকারী  আটক 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: