বরুড়ায় লাইসেন্স-হেলমেট ছাড়া মোটরসাইকেল, জব্দ ১৬

বরুড়া (কুমিল্লা) সংবাদদাতা

সারাদেশ

কুমিল্লার বরুড়ায় হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ কাগজপত্রের অভিযোগে ১৬টি মোটরসাইকেল জব্দ করেছে ট্রাফিক পুলিশ। এ সময়

2026-09-21T17:10:21+00:00
2026-09-21T17:10:21+00:00
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বরুড়ায় লাইসেন্স-হেলমেট ছাড়া মোটরসাইকেল, জব্দ ১৬
বরুড়া (কুমিল্লা) সংবাদদাতা
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১০ পিএম 
সংগৃহীত ছবি
কুমিল্লার বরুড়ায় হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ কাগজপত্রের অভিযোগে ১৬টি মোটরসাইকেল জব্দ করেছে ট্রাফিক পুলিশ। এ সময় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বরুড়া বাজারের জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা ট্রাফিক অফিসের সাত সদস্যের একটি দল সার্জেন্ট মাহবুব হোসেনের নেতৃত্বে পৌরসদরে অভিযান চালায়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, মোটরসাইকেল চালানোর সময় অনেকের হেলমেট ও বৈধ ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়নি। পাশাপাশি কয়েকটি মোটরসাইকেলের কাগজপত্র অসম্পূর্ণ ও মেয়াদোত্তীর্ণ ছিল। এসব অনিয়মের কারণে ১৬টি মোটরসাইকেল জব্দ করা হয়।

পরে জব্দ করা মোটরসাইকেলগুলোর তালিকা প্রস্তুত করে বরুড়া থানায় সোপর্দ করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ধারায় মামলাও করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্রাফিক সার্জেন্ট মাহবুব হোসেন বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অপ্রাপ্তবয়স্ক বা সন্দেহজনকভাবে কিশোর গ্যাংয়ের সদস্যদের মোটরসাইকেল চালাতে দেখা গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়দের দাবি, ফিটনেসবিহীন বাস ও সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধেও নিয়মিত অভিযান চালানো প্রয়োজন। তাদের অভিযোগ, এসব যানবাহনের অনেকগুলো সড়কে ঝুঁকি তৈরি করছে।

ট্রাফিক কর্মকর্তারা জানান, ট্রাফিক পুলিশের বিভিন্ন টিমের মাধ্যমে নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার এবং সড়ক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন সার্জেন্ট মাহবুব হোসেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: