গাজী নজরুল ইসলামের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরা সংবাদদাতা

সারাদেশ

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ফাঁসির দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন

2026-09-21T17:07:05+00:00
2026-09-21T17:07:05+00:00
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাজী নজরুল ইসলামের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ
সাতক্ষীরা সংবাদদাতা
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম 
সংগৃহীত ছবি
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ফাঁসির দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় নাগরিক সমাজের লোকজন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি শ্যামনগর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে বিক্ষোভকারীরা গাজী নজরুল ইসলামের কুশপুতুলে জুতা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়ক।

পরে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে নাগরিক সমাজের পক্ষে বক্তব্য দেন সোলাইমান কবির, অধ্যাপক আবু সাঈদ, শিক্ষক আসাদুজ্জামান মিঠু ও আবুল কালাম মোড়ল।

বক্তারা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তাদের বক্তব্যে মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনাও উঠে আসে। বক্তারা অভিযোগ করেন, গাজী নজরুল ইসলামের কথিত কর্মকাণ্ডের কারণে মরিয়ম খাতুনের অকালমৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান তারা।

বিক্ষোভ কর্মসূচিতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শ্যামনগর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: