প্রথমবার নাটকে জামাল ভূঁইয়া

বিনোদন ডেস্ক

বিনোদন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবার প্রথমবারের মতো অভিনয়ে নাম লিখিয়েছেন। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে কেন্দ্র করে চ্যানেল আইয়ের

2026-07-13T15:43:37+00:00
2026-07-13T15:45:39+00:00
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
প্রথমবার নাটকে জামাল ভূঁইয়া
বিনোদন ডেস্ক
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩:৪৩ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ৩:৪৫ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবার প্রথমবারের মতো অভিনয়ে নাম লিখিয়েছেন। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে কেন্দ্র করে চ্যানেল আইয়ের নতুন ধারাবাহিক নাটক ‘ব্রাজেন্টিনা ক্লাব’-এ অভিনয়ের মাধ্যমে ফিকশনধর্মী প্রযোজনায় অভিষেক হয়েছে তার।

এর আগে বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও কোনো নাটক বা ধারাবাহিকে অভিনয় করেননি জামাল। শুরুতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেও পরে নির্মাতা তারিক মুহাম্মাদ হাসানের অনুরোধে এতে অংশ নিতে রাজি হন তিনি। জামাল জানিয়েছেন, বিজ্ঞাপনে কাজের অভিজ্ঞতা থাকলেও নাটকে অভিনয় তার জন্য সম্পূর্ণ নতুন এবং চ্যালেঞ্জিং অভিজ্ঞতা।

নাটকে জামালের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তাসনুভা তিশা। গল্প, কাহিনি ও পরিচালনায় রয়েছেন তারিক মুহাম্মাদ হাসান, যিনি এর আগে ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, জাহানারা আলম এবং সাবেক ফুটবলার ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়েও নাটক নির্মাণ করেছেন।

‘ব্রাজেন্টিনা ক্লাব’-এর গল্প আবর্তিত হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের আবেগ, প্রতিদ্বন্দ্বিতা, মান-অভিমান, হাস্যরস ও নানা নাটকীয় ঘটনাকে কেন্দ্র করে। বিশ্বকাপ ফুটবলের আবহকে বিনোদনধর্মী উপস্থাপনায় তুলে ধরা হয়েছে ধারাবাহিকটিতে।

এতে আরও অভিনয় করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল, শহিদ উন নবী, আনোয়ার, জাবেদ গাজী, অপু, আশিক, তানভীরসহ আরও অনেকে।

ধারাবাহিক ‘ব্রাজেন্টিনা ক্লাব’ প্রতি শনি ও রবিবার রাত ১০টা ১০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: