ধাপে ধাপে কমবে জ্বালানির দাম: প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

সারাদেশ

আন্তর্জাতিক বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে ধাপে ধাপে জ্বালানির দাম আরও কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

2026-07-03T16:37:04+00:00
2026-07-03T16:37:04+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
ধাপে ধাপে কমবে জ্বালানির দাম: প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৪:৩৭ পিএম 
শুক্রবার দুপুরে যশোর সার্কিট হাউসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগৃহীত ছবি
আন্তর্জাতিক বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে ধাপে ধাপে জ্বালানির দাম আরও কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বৈশ্বিক বাজারে মূল্য কমতে শুরু করায় ইতোমধ্যে এলপিজি সিলিন্ডারের দাম সমন্বয় করা হয়েছে এবং ভবিষ্যতেও সুযোগ সৃষ্টি হলে সাধারণ মানুষের স্বার্থে একই উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউসে জেলা পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দেশে ব্যবহৃত এলপিজির প্রায় ৯৮ শতাংশই আমদানি করতে হয় এবং এ খাত পুরোপুরি বেসরকারি খাতনির্ভর। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছিল। তবে বর্তমানে বৈশ্বিক বাজারে পরিস্থিতির উন্নতি হওয়ায় সরকার দ্রুত এলপিজির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে, যা সাধারণ মানুষের ব্যয় কিছুটা কমাতে সহায়ক হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে অনুকূল পরিস্থিতি অব্যাহত থাকলে ধাপে ধাপে জ্বালানির দাম আরও কমিয়ে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার চেষ্টা করা হবে।

ভুতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিং নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, চলমান গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে। যেসব এলাকায় বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ উঠেছে, সেখানে প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ গ্রহণ কেন্দ্র চালু করা হয়েছে এবং গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনগণকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীকে আরও দায়িত্বশীল ও আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: