মৃত গাভী নিয়ে চরম বিপাকে, মণিরামপুরের হতদরিদ্র হজরত আলী

মণিরামপুর (যশোর) সংবাদদাতা

সারাদেশ

যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকূড় ইউনিয়নের হালসা গ্রামের হতদরিদ্র হজরত আলী (৭৫) একদিকে হারিয়েছেন তার সংসারের একমাত্র আয়ের ভরসা, অন্যদিকে মৃত

2026-07-03T15:43:23+00:00
2026-07-03T15:43:23+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
মৃত গাভী নিয়ে চরম বিপাকে, মণিরামপুরের হতদরিদ্র হজরত আলী
মণিরামপুর (যশোর) সংবাদদাতা
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৩:৪৩ পিএম 
যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকূড় ইউনিয়নের হালসা গ্রামের হতদরিদ্র হজরত আলী (৭৫) একদিকে হারিয়েছেন তার সংসারের একমাত্র আয়ের ভরসা, অন্যদিকে মৃত গাভীটির সৎকার নিয়েও পড়েছেন চরম বিপাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে বৃদ্ধ বয়সেও ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে কোনোমতে সংসার চালান হজরত আলী। বাড়তি আয়ের আশায় চলতি বছর একটি গাভী লালন-পালন করছিলেন। অল্প কিছুদিনের মধ্যেই গাভীটি বাচ্চা দেওয়ার কথা ছিল। তবে চার থেকে পাঁচ দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি প্রাণিচিকিৎসকের মাধ্যমে ব্যয়বহুল চিকিৎসার ব্যবস্থা করেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে শনিবার সকালে গাভীটি মারা যায়।

স্থানীয়দের দাবি, গাভীটির আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। গাভীর মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছেন হজরত আলী। সকাল থেকেই কান্নায় বারবার ভেঙে পড়েন তিনি। তার আহাজারি দেখে অনেক প্রতিবেশীও আবেগাপ্লুত হয়ে পড়েন।

হজরত আলী জানান, গাভীটি শুধু একটি গৃহপালিত প্রাণী ছিল না, বরং সংসারের ভবিষ্যৎ আয়ের প্রধান ভরসা ছিল। এখন সেই স্বপ্ন শেষ হয়ে গেছে। এর সঙ্গে নতুন করে দেখা দিয়েছে মৃত গাভীটি অপসারণ বা মাটিচাপা দেওয়ার সংকট। অর্থের অভাবে তিনি নিজ উদ্যোগে গাভীটির সৎকারের ব্যবস্থাও করতে পারছেন না।

স্থানীয়দের ভাষ্য, দ্রুত মৃত গাভীটি অপসারণ না করলে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণের আশঙ্কা রয়েছে। প্রতিবেশীরা যতটুকু সম্ভব সহযোগিতা করছেন, তবে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।

এ অবস্থায় হজরত আলী সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মানবিক সহযোগিতা কামনা করেছেন। তার আশা, কেউ এগিয়ে এলে অন্তত মৃত গাভীটির সৎকারের ব্যবস্থা হবে এবং এই কঠিন সময়ে কিছুটা হলেও স্বস্তি মিলবে।

স্থানীয় সচেতন মহলের মতে, এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের মানবিক ও নৈতিক দায়িত্ব। সামান্য সহযোগিতাই হয়তো হজরত আলীর মতো একজন বৃদ্ধ মানুষকে নতুন করে বেঁচে থাকার সাহস জোগাতে পারে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: