হাসপাতালের গেটে মানুষের কঙ্কাল, পরে জানা গেল মেডিকেল শিক্ষার্থীর শিক্ষাসামগ্রী

হবিগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের বহির্বিভাগের গেটের সামনে মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে শুক্রবার (৩ জুলাই) সকালে স্থানীয়দের মধ্যে

2026-07-03T15:49:10+00:00
2026-07-03T15:49:10+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
হাসপাতালের গেটে মানুষের কঙ্কাল, পরে জানা গেল মেডিকেল শিক্ষার্থীর শিক্ষাসামগ্রী
হবিগঞ্জ সংবাদদাতা
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৩:৪৯ পিএম 
ছবি ভোরের ডাক
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের বহির্বিভাগের গেটের সামনে মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে শুক্রবার (৩ জুলাই) সকালে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ জানায়, এটি কোনো অপরাধের ঘটনার সঙ্গে জড়িত নয়; বরং হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অ্যানাটমি (প্র্যাকটিক্যাল) ক্লাসে ব্যবহৃত একটি মানব কঙ্কাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাসপাতালের প্রধান ফটকের সামনে একটি ব্যাগের পাশে মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে উৎসুক জনতা ভিড় করেন। ঘটনাটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। কেউ কেউ ধারণা করেন, রাতের আঁধারে কেউ কঙ্কালটি সেখানে ফেলে গেছে।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করে। পরে জানা যায়, কঙ্কালটি মেডিকেল শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসে ব্যবহৃত শিক্ষাসামগ্রী।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, এক শিক্ষার্থী রিকশাযোগে যাতায়াতের সময় অসাবধানতাবশত ব্যাগসহ কঙ্কালটি রেখে যান। পরে রিকশাচালক বিষয়টি বুঝতে পেরে ভয় পেয়ে হাসপাতালের গেটের ভেতরে সেটি রেখে চলে যান।

তিনি আরও জানান, ব্যাগে থাকা পরিচয়পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এতে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

ঘটনার প্রকৃত কারণ জানার পর স্থানীয়দের উদ্বেগ কেটে গেলেও ভবিষ্যতে এ ধরনের শিক্ষাসামগ্রী বহনের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে বলে মত দিয়েছেন অনেকে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: