গাজীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল দুই বন্ধুর

অনলাইন ডেস্ক

সারাদেশ

ময়মনসিংহে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে থানায়

2026-07-03T12:07:46+00:00
2026-07-03T12:08:30+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
সারাদেশ
গাজীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল দুই বন্ধুর
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১২:০৭ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৬ ১২:০৮ পিএম
সংগৃহীত ছবি
ময়মনসিংহে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন তারা। পথে দুর্ঘটনার শিকার হন দুই বন্ধু।

নিহতরা হলেন মো. সোলেমান সিকদার (২২) এবং কাওসার হোসেন (২৮)। সোলেমান শরীয়তপুর জেলার জাজিরা থানার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে এবং কাওসার কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়ার উদ্দিনের ছেলে। তারা দুজনই কেরানীগঞ্জে ব্যবসা ও চাকরির সুবাদে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

পুলিশ ও নিহত কাওসারের চাচাতো ভাই মোহাম্মদ আলী শান্ত জানান, চার বন্ধু দুইটি মোটরসাইকেলে করে কেরানীগঞ্জ থেকে ত্রিশালের উদ্দেশে রওনা দেন। জৈনাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক কাওসার ও সোলেমানকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হলেও ট্রাকচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


  বিষয়:   গাজীপুর  ট্রাকচাপা  নিহত 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: