চট্টগ্রামে নতুন থানা-উপজেলা গঠনের ৬ প্রস্তাব নিকার সভায়

অনলাইন ডেস্ক

জাতীয়

দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে চট্টগ্রামে নতুন উপজেলা ও থানা গঠনসহ মোট ছয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাব জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার)

2026-06-30T19:32:35+00:00
2026-06-30T19:32:35+00:00
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
চট্টগ্রামে নতুন থানা-উপজেলা গঠনের ৬ প্রস্তাব নিকার সভায়
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭:৩২ পিএম 
সংগৃহীত ছবি
দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে চট্টগ্রামে নতুন উপজেলা ও থানা গঠনসহ মোট ছয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাব জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় উপস্থাপন করা হচ্ছে। বুধবার (১ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিতব্য এ সভায় প্রস্তাবগুলোর ওপর আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সভাসূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে পুনর্বিন্যাস করে উত্তরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব উত্থাপন করবে।

এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ নামে নতুন একটি থানা প্রতিষ্ঠার প্রস্তাবও নিকার সভার আলোচ্যসূচিতে রয়েছে।

এ ছাড়া প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত আরও কয়েকটি প্রস্তাবের পাশাপাশি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি) সংশ্লিষ্ট একটি পুনর্বিন্যাসের বিষয়ও সভায় আলোচনা হবে।

নিকার সভায় এসব প্রস্তাবের বিষয়ে আলোচনা শেষে অনুমোদন দেওয়া হলে সংশ্লিষ্ট এলাকায় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনসেবার পরিধি বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: