অতিরিক্ত বিদ্যুৎ বিল? হটলাইনে অভিযোগ

অনলাইন ডেস্ক

জাতীয়

চলতি জুন মাসে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল স্বাভাবিকের তুলনায় বেশি এসেছে বলে বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের অতিরিক্ত

2026-06-30T21:00:51+00:00
2026-06-30T21:00:51+00:00
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
অতিরিক্ত বিদ্যুৎ বিল? হটলাইনে অভিযোগ
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:০০ পিএম 
প্রতীকী ছবি
চলতি জুন মাসে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল স্বাভাবিকের তুলনায় বেশি এসেছে বলে বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের অতিরিক্ত বিলের বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা বা তাদের নির্ধারিত হটলাইনে যোগাযোগ করার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সোমবার (২৯ জুন) রাতে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন ২০২৬ মাসে গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ বিভিন্ন সূত্র থেকে পাওয়া গেছে। গ্রাহকদের হয়রানি কমাতে বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিক বা অতিরিক্ত এসেছে, তারা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার স্থানীয় কার্যালয় অথবা নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন।

অভিযোগ জানানোর জন্য বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯। এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর কল সেন্টার ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (পবিবো)-এর ১৬৮৯৯, ডিপিডিসি ১৬১১৬, ডেসকো ১৬১২০, নেসকো ১৬৬০৩ এবং ওজোপাডিকোর কল সেন্টার ১৬১১৭ নম্বরে যোগাযোগ করা যাবে।

মন্ত্রণালয় জানিয়েছে, গ্রাহকদের অভিযোগ দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: