
বিদিশা সিদ্দিক সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বিদিশাকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অর্থ প্রতারণার অভিযোগে গুলশান থানায় বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। মামলাটির বিচার শেষে আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেন। রায় কার্যকরের জন্য পরবর্তী সময়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিদিশা সিদ্দিক গুলশান থানার একটি প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামি। মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পরোয়ানার ভিত্তিতেই মঙ্গলবার রাতে গুলশান-২-এর ওই রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।