শেখ হাসিনা একা নন, বিদেশে থাকা সব অভিযুক্তকে দেশে ফেরাতে চায় সরকার

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশের সব মামলার আসামিকে দেশে ফেরাতে সরকার কাজ করছে বলে

2026-08-25T15:26:34+00:00
2026-08-25T15:26:34+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
জাতীয়
শেখ হাসিনা একা নন, বিদেশে থাকা সব অভিযুক্তকে দেশে ফেরাতে চায় সরকার
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৩:২৬ পিএম 
তথ্য মন্ত্রণালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশের সব মামলার আসামিকে দেশে ফেরাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

মঙ্গলবার (২৫ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এরই মধ্যে প্রয়োজনীয় শর্ত ও অনুরোধ ভারতের কাছে জানানো হয়েছে। এ বিষয়ে ভারতীয় পক্ষ বিষয়টি আদালতের প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করতে পারে বলেও জানান তিনি।

আন্দালিভ রহমান পার্থ বলেন, রাজনৈতিকভাবে সরাসরি সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি যদি আদালতের ওপর ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটি শেখ হাসিনার জন্য খুব একটা সুখবর হবে না।

তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফেরত চেয়ে ভারতকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীও ভারতীয় কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলেছেন।

তথ্যমন্ত্রী বলেন, শুধু শেখ হাসিনা নন, বাংলাদেশের যেসব ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা বিদেশে অবস্থান করছেন, আমরা তাদের সবাইকে দেশে ফেরত চাই।

জুলাই আন্দোলনসহ এর আগে সংঘটিত বিভিন্ন ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করবে বলেও জানান তিনি।

বিদেশে অবস্থানরত মামলার আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই সরকারের অন্যতম লক্ষ্য উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, অভিযুক্তদের প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত থাকবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: