বুধবার সারাদেশের তেল ডিপোতে জ্বালানি সরবরাহ বন্ধ

অনলাইন ডেস্ক

জাতীয়

বার্ষিক সমাপনী মজুদ গণনা ও বাস্তব যাচাই কার্যক্রমের কারণে বুধবার (১ জুলাই) দেশের সব তেলের ডিপো ও প্রধান স্থাপনায় জ্বালানি

2026-06-30T19:15:06+00:00
2026-06-30T19:15:06+00:00
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
জাতীয়
বুধবার সারাদেশের তেল ডিপোতে জ্বালানি সরবরাহ বন্ধ
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭:১৫ পিএম 
ফাইল ছবি
বার্ষিক সমাপনী মজুদ গণনা ও বাস্তব যাচাই কার্যক্রমের কারণে বুধবার (১ জুলাই) দেশের সব তেলের ডিপো ও প্রধান স্থাপনায় জ্বালানি তেল সরবরাহ এবং বিপণন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে এ সময় বিমান চলাচলে কোনো বিঘ্ন না ঘটাতে জেট ফুয়েল সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, বিপিসির আওতাধীন বিভিন্ন কোম্পানির প্রধান স্থাপনা ও ডিপোতে বুধবার বার্ষিক সমাপনী মজুদ গণনা ও বাস্তব যাচাই কার্যক্রম পরিচালিত হবে। এ কারণে চট্টগ্রামের প্রধান স্থাপনাসহ দেশের সব ডিপো ও সংশ্লিষ্ট স্থাপনায় ওই দিনের বিপণন কার্যক্রম বন্ধ থাকবে।

তবে দেশি ও বিদেশি এয়ারলাইন্সের নিরবচ্ছিন্ন পরিচালনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ডিপোগুলোর জেটএ-১ জ্বালানির মজুদ ট্যাংকের যাচাই কার্যক্রম দ্রুত শেষ করে সরবরাহ ব্যবস্থা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বার্ষিক সমাপনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে যমুনা অয়েল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, ইস্টার্ন রিফাইনারিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে অফিস আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: